ভৃত্যকল্প
- মোহাইমেন নির্ঝর

বয়োবৃদ্ধ একজন শীতার্ত শামুক তার সৃষ্টি ও অন্ধকার সম্পর্কিত সমূহ আবরণে নিজেকে আবিষ্কার করবার পর বুঝে উঠলো – ধ্বনি নয়, দৃষ্টি নয়, স্বাধীনতা নয়; নিঃসঙ্গ এই খোলসের কপট মিথোজীবীতায় আদতে জীবন স্থির।

তারপর, হয়তো কখনো অতিবাহিত হয়ে যায় পৃথিবীর চৌত্রিশ লক্ষ বছর।

আমরা তখন স্বস্তি পেতে চাই।

যেনো প্রজন্ম পায় গতি।

আর জীবন?

স্থবির?

জেনেছি কপটতায় নয়, আমরা চাই মৃত্যু নেমে আসুক শামুকটির নির্জন উচ্ছলতায়।

অতঃপর,
মৃত্যু হোক বোধের
মৃত্যু হোক ক্রোধের
মৃত্যু হোক আদিগন্ত বিস্তৃত আকুলতার প্রাণময় প্রতিধ্বনির।

তবে কি আমাদের সমস্ত জড়তা শুদ্ধ? শাশ্বত?

কেউ এসে বলুক, কেন তবে অকস্মাৎ শুনে ফেলি শিরা-উপশিরায় বহমান প্রতিটি রক্তকণার সঞ্জীবনী স্রোত!


১৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026